বুধবার ফের মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । এবার আন্তেনিও লোপেজ হাবাসের দলের সামনে কেরাআ ব্লাস্টার্স । কেরালার ঘরের মাঠে খেলা । কোচির গ্যালারি ভরা সমর্থক ভুকোমানোভিচের দলের বাড়তি ইউএসপি । প্রতিপক্ষের এই বিপুল জনসমর্থনকে যদিও মোটিভেশন হিসেবে ব্যবহার করতে চাইছেন আন্তেনিও লোপেজ হাবাস ।
তবে কেরালা ম্যাচে বাগানের স্প্যানিশ বসের চিন্তা ফুটবলারদের ক্লান্তি । বড় ম্যাচের ৭২ ঘন্টার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ । কঠিন চ্যালেঞ্জ । তাই দলে রোটেশনই ভরসা হাবাসের । পাশাপাশি সবুজ মেরুন ফুটবলারদের ভাবাচ্ছে কেরালার আবহাওয়াও । যদিও লড়াই ক্লরে ৩ পয়েন্ট তুলে আনাই লক্ষ্য । কোচি উড়ে যাওয়ার আগে জানালেন বিশাল কাইথ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

