নিউজটাইম ওয়েবডেস্ক : সকাল থেকেই শুনশান রাস্তাঘাট।জনমানব শুণ্য বলাই চলে। গাড়ির সংখ্যা গুটিকয়েক। বাসের দেখা তেমন মিলছে না। মাঝেমধ্যে দু’একটি ম্যাটাডোর চোখে পড়েছে। যদি ও জরুরী অবস্থার জন্য রয়েছে ট্যাক্সি কয়েকজনের দেখা মিলছে কিছু মানুষের। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ডাকে ‘জনতা কার্ফু’-র সকালে রাজ্যের সর্বত্রই ধরা পড়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আজ সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত দেশবাসীকে ‘জনতা কার্ফু’ পালনের জন্য ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও জরুরি পরিষেবা ছাড়া স্বেচ্ছায় গৃহবন্দি থাকার আর্জি জানিয়েছিলেন তিনি। ১৪ ঘণ্টার সেই ‘কার্ফু’ শুরুর আগে দেশবাসীকে আবারও একবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান করেন প্রধানমন্ত্রী।
c
রবিবার সকালে একটি টুইটবার্তায় মোদী বলেন, কিছুক্ষণের মধ্যে জনতা কার্ফু শুরু হবে। সবাইকে এই কার্ফুতে সামিল হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগ করবে।এখন যে পদক্ষেপ করছেন, তা আগামীদিনে সাহায্য করবে , এই বিষয়ে আশাবাদী তিনি । সকলকে ঘরে থাকার ও সুস্থ থাকার বার্তা দেন তিনি।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

