নিউজটাইম ওয়েবডেস্ক : আশঙ্কা সত্যি প্রমান করে ফের করোনায় আক্রান্ত হলেন উত্তর কলকাতার দমদমের এক প্রৌঢ়। তবে ওই ব্যক্তি বিদেশ থেকে ফেরেনি বলে সুত্রের তরফে জানা গিয়েছে। আর এই সংক্রমণের জেরে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪।
সুত্রের খবর, গত ১৬ মার্চ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে করোনা সংক্রমণের লক্ষন নিয়ে ভর্তি হন দমদমের ওই প্রৌঢ়। সেখানে তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। তবে ওই ব্যক্তি আদৌ করোনা আক্রান্ত হয়েছেন কি না সেবিষয়ে সঠিক ভাবে কিছু জানাতে পারা যায়নি এসএসকেএমের তরফে। এর পর ওই ব্যক্তির রক্তের নমুনা পাঠানো হয় নাইসেডে। শনিবার সন্ধ্যায় সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করা হয় যে ৫৭ বছর বয়সী ওই প্রৌঢ় করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই প্রৌঢ়ের অবস্থা এতটাই খারাপ যে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে খবর নিয়ে জানা গিয়েছে আক্রান্ত ওই ব্যক্তির এর মধ্যে বিদেশে যাওয়ার কোন রেকর্ড নেই। তবে তাঁর কোন আত্মীয়-পরিজন বিদেশে গিয়েছিলেন কি না তা এখনও জানা যায়নি। রাজ্যে এর আগেও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু তাঁদের সকলেই বিদেশ থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। কিন্তু তিনিই প্রথম যিনি বিদেশে না গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

