টিবি মুক্ত ভারত গড়তে যক্ষা আক্রান্তদের দত্তক নিলেন বালুরঘাটবাসী । আক্রান্তরা যতদিন চিকিৎসার আওতায় থাকবেন ততদিন তাঁদের পুষ্টিকর খাবারের যোগান দেওয়া হবে । একাজে এগিয়ে এসেছে জেলার বিভিন্ন মানুষের পাশাপাশি প্রতিষ্ঠান ও সংগঠনগুলিও । বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ও অতিরিক্ত জেলাশাসকও ।
এবছর দক্ষিণ দিনাজপুরে প্রায় ১৫০ জন টিবি রোগী চিহ্নিত হয়েছেন । যাঁদের মধ্যে ১১১ জনকে নিক্ষয়মিত্রর মাধ্যমে পুষ্টিকর বিশেষ খাবারের যোগান দেওয়া সম্ভব হয়েছে বলে জেলা স্বাস্থ্যভবন সূত্রে জানা গেছে ।
বুধবার এই উপলক্ষ্যে বালুরঘাটের বালুছায়া মঞ্চে ‘নিক্ষয়মিত্র’ অনুষ্ঠানের মাধ্যমে আক্রান্তদের হাতে পুষ্টিকর খাবার ভর্তি বাক্স তুলে দেওয়া জয় । ওষুধ ও সাধারণ খাবারের পাশাপাশি টিবি রোগীদের পুষ্টিকর বিশেষ খাবারেরও প্রয়োজন । এই কাজে সমাজের বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠান এগিয়ে এসে চিকিৎসাধীন টিবি আক্রান্তদের পুষ্টিকর বিশেষ খাবারের দায়িত্ব নেন । তাহলে ২০২৫ এর মধ্যে টিবি মুক্ত ভারত গড়া আরও সহজ হবে ।
স্বাস্থ্য দপ্তরের এই বার্তায় সহযোগিতার হাত বাড়িয়ে এলাকা ভিত্তিক আক্রান্তদের দত্তক নিয়েছে দক্ষিণ দিনাজপুরের আইএমএ, বিসিডিএ, লোকনাথ মিশন ও ঠিকাদার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন । টিবি আক্রান্তদের পাশাপাশি এদিন বালুছায়ায় উপস্থিত ছিলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ও অতিরিক্ত জেলাশাসক সহ অনেকেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

