নিউজটাইম ওয়েবডেস্ক : দমদম কেন্দ্রীয় সংরক্ষণাগারে কয়েদি ও জেলকর্মীদের সংঘর্ষে প্রাণ হারালেন তিন বন্দি। তবে জখম হয়েছে কমপক্ষে আরও ১০ জন। যদিও পুলিশের দাবি এই সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে একজন বন্দির। সেই দেহ ঘিরে এদিন ফের নতুন করে বিক্ষোভে শামিল হয় বন্দিরা। জেলকর্মীদের উদ্দেশ্য করে এদিন বোমা ও গুলি ছোঁড়ে বলেও কয়েদিদের ওপর অভিযোগ উঠেছে। এমনকি বিক্ষোভ দেখাতে গিয়ে এদিন গ্যাস সিলিন্ডার ফাটানো হয় বলেও খবর। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পাল্টা গুলি চালায় পুলিশ। কিন্তু জেলের ভেতর কোথা থেকে বোমা ও গুলি পৌঁছাল তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে প্রাথমিক অনুমান অনুযায়ী এই ঘটনা ঘটানোর জন্য আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে জারি সতর্কতা গোটা দেশে । এই সতর্কতা ঘিরেই ক্ষোভ ছড়িয়েছিল দমদম কেন্দ্রীয় সংরক্ষণাগারে। সংঘর্ষে জড়িয়ে পড়ল জেলকর্মী ও বন্দিরা। জেল চত্বরে দেখা যায় চাঞ্চল্য । শনিবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের জেরে জেলকর্মীদের সঙ্গে সংঘাত বাধল বন্দিদের। অভিযোগ, কারারক্ষী ও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বন্দিরা। জেলের পাঁচিল ভাঙার চেষ্টা ও করেন কেউ কেউ। হাতে আগ্নেয়াস্ত্র ও দেখা যায় কিছু জনের । পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। কোভিড-১৯ রুখতে কড়াকড়ি জারি হওয়ার কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে জেলবন্দিদের সাক্ষাৎ বন্ধ করা হয়েছে। তাঁর ভিত্তিতেই এই অগ্নিগর্ভ পরিস্থিতি হয় । কিছু বন্দি তাঁদের সেল ছেড়ে বেরিয়ে এসে জেলের পাঁচিল ভেঙে পালানোর চেষ্টা করেন বলে দাবি পুলিশের। তাঁদের বাধা দিতে গেলে পুলিশের উপরে চড়াও হন বন্দিরা। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে। জখম হয়েছেন কয়েকজন বন্দিও।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

