‘তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়’, বিস্ফোরক তাপস রায়

সোমবার এক নাটকীয় পর্বের মধ্যে দিয়ে দলত্যাগ করলেন বর্ষীয়ান নেতা তাপস রায় । এদিন বিধানসভার অধ্যক্ষর কাছে জমা দিলেন নিজের পদত্যাগ পত্র । এক রাশ অভিমান ও ক্ষোভ নিয়ে এদিন তৃণমূলকে বিদায় জানালেন তিনি । সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ,’তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়’!

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের ‘সিদ্ধান্ত’ নিয়ে জানান, ‘সিদ্ধান্ত অত সহজে পাল্টে ফেলা যায় না । আমি যেই সিদ্ধান্তে ছিলাম সেই সিদ্ধান্তে রয়েছি । আসলে চারিদিকে দুর্নীতি । দুর্নীতি এবং সন্দেশখালি আমার চোখ খুলে দিয়েছে’ । এই প্রথম আমি বাজেট অধিবেশন করিনি । যে কোন জিনিস মানুষ যখন করে তাঁর মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকে’ ।

একই সঙ্গে এদিন তিনি আরও জানান, ‘১২ ই জানুয়ারি একটি বিশেষ দিন গেছে আমার বাড়িতে । আজ ৫২ দিন দল আমার পাশে দাঁড়ায়নি । কুণাল তো এসেছিলেন আমাকে সিদ্ধান্তের পুনঃ বিবেচনা করার কথা বলার জন্য । ওনার আসার কথা শুনে, সুব্রত বক্সির শো-কজ নোটিশ এসেছে ওনার কাছে । এই দলে যাদের শো-কজ করা উচিত, যাঁদের বহিষ্কার করা উচিত তাঁদের করা হয় না ।

এদিন তাপস রায়ের কন্ঠে ছিল একরাশ অভিমানও । তিনি বলেন, ‘কদিন আগে মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পিচ দিতে গিয়ে – আমার বাড়ির ইডি অভিযানের কথা উল্লেখ করতে পারতেন । কিন্তু তা না করে তিনি শেখ শাহজাহানের কথা উল্লেখ করলেন । এই ক্রিয়েটেড ইডি অভিযানের দিন মাননীয়া মুখ্যমন্ত্রী আমার ও আমার পরিবারের পাশে দাঁড়াবেন, কিন্তু তিনি দাঁড়াননি’ ।

বহু বছর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগদান করেছিলেন বর্ষীয়ান নেতা । সেই সূত্রে প্রায় অনেক বছর ধরেই তৃণমূল সুপ্রিমোর সঙ্গী ছিলেন তিনি । তবে তাঁর অভিমান, বিপদের দিনে তিনি পাশে পেলেন না সেই দলনেত্রীকেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube