লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল ছাড়ছেন তাপস রায়? জল্পনার মধ্যেই বিধায়কের বাড়িতে তৃণমূল নেতৃত্ব!

লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা ঘাসফুল শিবিরে! সম্প্রতি বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা, তৃণমূল ছাড়ছেন বিধায়ক তাপস রায় । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, সোমবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তাপস রায় । এই তুমুল জল্পনার মধ্যেই শোনা যায়, বিধায়কের বাড়িতে কুণাল ঘোষ ও ব্রাত্য বসু পৌঁছে যান । সকালেই শুরু হয় তাঁদের বৈঠক ।

সূত্রের খবর, আজই বিধানসভার অধ্যক্ষর কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দিতে চলেছেন বরাহনগরের বিধায়ক । তাঁর এই সিদ্ধান্ত নিয়ে কথা বলার জন্য ইতিমধ্যেই তাঁর বাড়িতে পৌঁছন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু । সাম্প্রতিককালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি । এই ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন কুণাল ঘোষও ।

পাশাপাশি বিস্ফোরক দাবি করে তাপস রায় এও জানান, তাঁর বাড়িতে ইডি-র তল্লাশি অভিযানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল । একই সঙ্গে তিনি দাবি করেন, তিনি তাঁর যোগ্য মর্যাদা পাননি । এই দাবিতে সহমত হয়েছিলেন তাঁর দলীয় ঘনিষ্ঠরাও । এমনকি আগামিতে ব্রিগেডে তৃণমূলের যে সমাবেশ রয়েছ তাতেও তাঁকে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube