করোনার জেরে বন্ধ সাক্ষাৎ,ধুন্ধুমার দমদম জেলে

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের কারণে জারি সতর্কতা গোটা দেশে । এই সতর্কতা ঘিরেই ক্ষোভ ছড়াল দমদম কেন্দ্রীয় সংরক্ষণাগারে। সংঘর্ষে জড়িয়ে পড়ল জেলকর্মী ও বন্দিরা ।জেল চত্বরে দেখা ‌যায় চাঞ্চল্য ।

 

শনিবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের জেরে জেলকর্মীদের সঙ্গে সংঘাত বাধল বন্দিদের। অভিযোগ, কারারক্ষী ও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বন্দিরা। জেলের পাঁচিল ভাঙার চেষ্টা ও করেন কেউ কেউ। হাতে আগ্নেয়াস্ত্র ও দেখা ‌যায় কিছু জনের । পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

কোভিড-১৯ রুখতে কড়াকড়ি জারি হওয়ার কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে জেলবন্দিদের সাক্ষাৎ বন্ধ করা হয়েছে। তাঁর ভিত্তিতেই এই অগ্নিগর্ভ পরিস্থিতি হয় । 

 

কিছু বন্দি তাঁদের সেল ছেড়ে বেরিয়ে এসে জেলের পাঁচিল ভেঙে পালানোর চেষ্টা করেন বলে দাবি পুলিশের। তাঁদের বাধা দিতে গেলে পুলিশের উপরে চড়াও হন বন্দিরা।

ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে। জখম হয়েছেন কয়েকজন বন্দিও। নিহত হয়েছেন ১ জন। জেলের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন নেভাতে পৌঁছেছে দমকল বাহিনী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন কারামন্ত্রী। বন্দিদের বুঝিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলেছে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube