রবিবার সন্ধ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে মহমেডানের প্রতিপক্ষ গোকুলাম কেরালা । ঘরের মাঠে দক্ষিণের দলটি কঠিন প্রতিপক্ষ হলেও তাঁদের অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ সাদা কালো কোচ, কর্তা সকলেই ।
হোম ম্যাচে গোকুলামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেও, খেতাবের দৌড়ে থাকা মহমেডান এই অ্যাওয়ে ম্যাচে জয় পেতে মরিয়া । কেন না পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধির সঙ্গে তাঁদের ব্যবধান মাত্র ২ পয়েন্টের । কাজেই গোকুলামের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট মানে সমূহ বিপদ । শনিবার বিকেলে পুরো দল নিয়ে অনুশীলনও সারলেন চের্নিশভ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

