সামনেই দেশের সাধারণ নির্বাচন । তাঁর পাশাপাশি চলবে আইপিএলও । একজন প্রাক্তন ক্রিকেটারের কাছে যে রাজনীতির থেকে ক্রিকেটই আগে প্রাধান্য পাবে তা প্রমাণ করে দিলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ।
পূর্ব দিল্লির সাংসদ ইতিমধ্যেই পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করতে চেয়ে দল থেকে অব্যাহতি চেয়েছেন । চিঠি দিয়ে নিজের মনের ইচ্ছের কথা তিনি জানিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি এবং প্রধানমন্ত্রীকেও ।
চিঠিতে তিনি লেখেন, সামনেই আইপিএল, সেই কারণে আমি এখন ক্রিকেটেই পুরোপুরি মনোনিবেশ করতে চাই । আমাকে এখন রাজনীতি থেকে অব্যহতি দেওয়া হোক । পাশাপাশি মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানা গম্ভীর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

