বৃহস্পতিবার সন্ধ্যায়, খেজুরি বিধানসভার অন্তর্গত, কৃষ্ণনগর মনীন্দ্রনাথ হাই স্কুল (উচ্চ মাধ্যমিক) উক্ত বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান ছিল। একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে সেই জায়গার স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মেম্বারকে আমন্ত্রন জানানো হয়নি, কারণ তাঁরা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধি।
কিন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতা সহ তৃণমূলের নির্বাচিত প্রধান, ব্লক সভাপতি এবং জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিককে আমন্ত্রন জানানো হয়। এই অনুষ্ঠানে উত্তম বারিক সহ অন্যান্য তৃণমূল নেতারা এলে, স্থানীয় এলাকাবাসী ও স্কুলের অবিভাবকরা বিক্ষোভ দেখায়। কেন স্থানীয় ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত সহ অন্যান্য জনপ্রতিনিধিদের আমন্ত্রন জানানো হয়নি? তার প্রতিবাদে এলাকাবাসী এবং স্কুল অভিভাবকরা ‘গো ব্যাক’ স্লোগান দেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

