৫৬ দিনের মাথায় গ্রেফতার করা হল সন্দেশখালি কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে । অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান । ইডির উপর হামলার ৫৬ দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান । মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেফতার করা হয় তাঁকে । বৃহস্পতিবার তাঁকে পেশ করা হবে বসিরহাট আদালতে ।
আদালতের পক্ষ থেকে জানানো হয় তাঁকে গ্রেফতার করতে কোন বাধা নেই । হাইকোর্টের এই মন্তব্যের পরেই গ্রেফতার করা হয় তাঁকে । ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হয় ইডি । তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি । এতদিন লুকিয়ে ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান ।
অবশেষে ৫৫ দিন পরে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’। আজ ১২ টার পর তাঁকে আদালতে পেশের প্রক্রিয়া শুরু হবে । মিনাখাঁ থেকে গ্রেফতার হলেন সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শেখ শাহজাহান, দাবি পুলিশ সূত্রে । তাঁকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে । সূত্রের খবর, আদালতের লকআপে রাখা হয়েছে তাঁকে । বৃহস্পতিবারই তাঁকে আদালতে তোলা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

