চলে গেলেন বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উধাস । প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর । মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন পদ্মশ্রী প্রাপ্ত এই সঙ্গীত শিল্পী ।
দীর্ঘকাল অসুস্থ থাকার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । ১৯৮০ সালে গজলের অ্যালবাম ‘আহট’ দিয়ে নিজের সঙ্গীত যাত্রা শুরু করেন তিনি । গান গেয়েছেন একাধিক ছবিতে । ‘চিঠ্ঠি আই হে’ গানটি আজও সকলের মনে নিজের জায়গা ধরে রেখেছে । ১৯৯৯ সালে তাঁর কন্ঠে ‘জিয়ে তো জিয়ে ক্যাসে’ আজও শ্রোতারা মনে রেখেছেন ।
১৯৫১ সালের ১৭ মে গুজরাতে জন্মগ্রহণ করেন পঙ্কজ উধাস । রাজকোটের সঙ্গীত অ্যাকাডেমিতে সঙ্গীত শিক্ষা নেন তিনি । ২০০৬ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ । তাঁর মৃত্যুতে শোকবার্তা দেন গায়ক সোনু নিগম । সামাজিক মাধ্যমে তিনি জানান, তাঁর বেড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ অংশ, পঙ্কজ উধাসকে তিনি হারিয়ে ফেললেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

