আবারও কার্লেস কুয়াদ্রাতের অভিযোগের তির রেফারিদের দিকে । এই প্রথম নয়, এর আগেও একাধিকবার রেফারিং নিয়ে সরব হয়েছেন লাল হলুদ কোচ । দুই রেফারির নাম করে বললেন, তাঁদের রেফারিং নিয়র রাতে দুঃস্বপ্ন দেখেন কার্লেস ।
বলা শুরু করলেন তারপর থামতেই চাইলেন না । তাতেই বোঝা যাচ্ছিল কতটা হতাশ তিনি । তবে জাই হয়ে যাক রেফারিরা ভুল করলে তিনি বলবেন, সেকথাও জানিয়ে দিলেন কুয়াদ্রাত । পরামর্শও দিলেন, বিদেশি রেফারি দিয়ে ম্যাচ খেলানোর ।
রবিবার রেফারিং নিয়ে বলতে গিয়ে যেন সব মাত্রা ছাড়িয়ে গেলেন লাল হলুদ কোচ । বললেন খারাপ রেফারিংয়ের কারণে চাকরি যাচ্ছে কোচেদের । আঙুল তুললেন এফএসডিএলের দিকে । আইএসএল ওয়েবসাইটে দেওয়া সাংবাদিক বৈঠকের খবরে রেফারিং নিয়ে তাঁর বলা কথা ছেঁটে ফেলা হয় বলে দাবি স্প্যানিশ কোচের । কুয়াদ্রাতের নিশানায় ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেলের নামও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

