সোমবার আইএসএলে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল । ঘরের মাঠে কার্লেস কুয়াদ্রাতের দলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি ।
চেন্নাইয়ের দলটিও এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই । শেষ ম্যাচে মুম্বই সিটির কাছে হার । ইস্টবেঙ্গলের সঙ্গে সম সংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে রয়েছে ওয়েন কয়েলের দল । ইস্টবেঙ্গল আছে ৯ নম্বরে ।
যদিও নিজেদের সঙ্গে চেন্নাইয়িনের তুলনা করতে নারাজ লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত । পরিস্থিতির বিচারে প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি । কঠিন লড়াই মানছেন সেকথাও । এই ম্যাচেও নেই ক্রেসপো । মিলল সেই ইঙ্গিত । যদিও বাকিদের উপর যথেষ্ট আস্থা রয়েছে কার্লেসের ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

