লিগ শীর্ষে যাওয়া হল না । ওড়িশা এফসির কাছে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট । গোলশূন্য ড্র ওড়িশা-মোহনবাগান ম্যাচ । এদিন অবশ্য ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল মোহনবাগানেরই ।বল দখলের লড়াই হোক বা আক্রমণ, সব দিক থেকেই সার্জিও লোবেরার দলকে টেক্কা দিচ্ছিল সবু মেরুন ব্রিগেড ।
২৩ মিনিট ও ৩৩ মিনিটে আর্মান্দো সাদিকু সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারতো । শুধু তাই নয় এদিন বাগানের আলবেনিয়ান ফরওয়ার্ড যা সুযোগ পেয়েছিলেন কাজে লাগাতে পারলে হ্যাটট্রিক করে মাঠ ছাড়তে পারতেন তিনি ।
তবে সার্জিও লোবেরা মোক্ষম চালটা দিয়েছিলেন ম্যাচের শুরু থেকেই জনি কাউকোকে আটকে দিয়ে । ফিনিশ মিডফিল্ডার যে আন্তেনিও হাবাসের দলের মূল চালিকা শক্তি এদিন আরও একবার তা বোঝা গেল । উল্টোদিকে ম্যাচের শেষের দিকে বেশ কিছু আক্রমণ শানালেও বাগান রক্ষণ ভাঙতে পারেনি ওড়িশা এফসি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

