ঐহিকাকে সংবর্ধনা

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন বাংলার ঐহিকা মুখোপাধ্যায় । এমনকি তিনি হারিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা চিনের সান ইংসাকে । সেই উপলক্ষে শনিবার ঐহিকাকে সংবর্ধনা জানায় ধানুকা-ধুনসেরি সৌম্যদীপ-পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমি ।

অনুষ্ঠান শেষে ঐহিকা জানান, সামনেই অলিম্পিক্স গেমস । দল ঘোষণা না হলেও অনুশীলনে কোনও খামতি নেই । জাতীয় দলের হয়ে সুযোগ পাওয়ার পাশাপাশি অলিম্পিক্সেও ভালো ফলের ব্যাপারে আশাবাদী ঐহিকা । এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়ও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube