শুক্রবার ফের কলকাতা পুলিশের উত্তর কাশিপুর থানার পুলিশ, আরাবুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে। এদিন বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ভাঙড় ২ ব্লকের বিজয়গঞ্জ বাজার সহ আশপাশের এলাকায় অশান্তি ছড়ায়।
আইএসএফ ও তৃণমূলের মধ্যে বিবাদের জেরে সংঘর্ষ বাঁধে এলাকায়। ঘটনায় দুই তৃণমূল কর্মী ও এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনায় আইএসএফ কর্মীর মৃত্যুর জন্য আরাবুল ইসলামকে গত ৮ ই ফেব্রুয়ারি ভাঙড়ের উত্তর কাশিপুর থানার পুলিশ গ্রেফতার করে।
গত ৯ ই ফেব্রুয়ারি তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গত দু’দিন আগে সেই সময়সীমা অতিক্রান্ত হলে আরবুলকে ফের ২ দিনের জেলের নির্দেশ দেন বিচারক। সেই দু’দিন শেষ হতেই শুক্রবার আরাবুলকে আবারও বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় শুক্রবার। এবার তাঁকে আদালত ১৪ দিনের জেলের নির্দেশ দিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

