এবার দলগত বিভাগে অলিম্পিক্সে খেলতে দেখা যাবে ভারতকে । এই প্রথমবার অলিম্পিক্সে অংশ নিতে চলেছে ভারতের পুরুষ ও মহিলা দল ।
২০০৮ সালে ভারতীয় দল অলিম্পিক্সে দলগত বিভাগে অন্তর্ভুক্ত হয়ে থাকলেও এখনও পর্যন্ত একটি অলিম্পিক্সেও নিজের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত । তবে এবার সেই স্বপনই পূরণ হতে চলেছে । প্যারিস অলিম্পিক্সে শেষের দিকে হলেও দলগত বিভাগে নিজের জায়গা ঠিক পাকা করে নিয়েছে ভারত ।
বুসানে দক্ষিণ করিয়ার কাছে হেরে যায় ভারতের পুরুষদের দল । স্কোর দাঁড়িয়েছিল ০-৩ । এমনকি তাইপেইয়ের কাছে ১-৩ স্কোর করে পরাজয় হয় মহিলাদের দলেরও । বুসানে ২ টি রাউন্ডে জিতে ভারত প্যারিস অলিম্পিক্সে নিজের স্থান নিশ্চিত করতে সক্ষম হয় ।
পুরুষদের দলে যেমন রয়েছেন শরথ কমল, মহিলাদের টিমে রয়েছেন বাংলার ঐহিকা মুখোপাধ্যায় । প্যারিস অলিম্পিক্সে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

