সুপার কাপের অ্যাকশন রিপ্লে চান কুয়াদ্রাত

বৃহস্পতিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল । রক্ষণ নিয়ে দুশ্চিন্তার মধ্যেই তিন পয়েন্টের ছক কষছেন কার্লেস কুয়াদ্রাত । সুপার কাপে এই জামশেদপুরকে হারিয়েই ফাইনালে উঠেছিল লালহলুদ ব্রিগেড ।

তবে তারপর জামশেদপুর অনেকটাই বদলে গিয়েছে । মুম্বইয়ের মতো দলকেও হারিয়ে এসেছে । কুয়াদ্রাতও মেনে নিচ্ছেন, খালিদ জামিলের হাতে পড়ে জামশেদপুর এখন অনেক পরিণত । তবু সুপার কাপের ধারা বজায় রাখতে মরিয়া স্প্যানিশ কোচ ।

তবে জামশেদপুর শুধু বদলে যায়নি, এই ম্যাচটি তাঁরা খেলবেও ঘরের মাঠে । এটাও ভাবাচ্ছে ইস্টবেঙ্গল কোচকে । কুয়াদ্রাত বলেও দিলেন, ঘরের মাঠে তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে জামশেদপুর । এটা তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube