যে ম্যাচ সহজে জেতার কথা সেই ম্যাচ অহেতুক নাটকীয় করে ৪-২ গোলে জিতল মোহনবাগান সুপার জায়ান্ট । জয়ের হ্যাটট্রিক করে পৌঁছে গেল টেবিলের দ্বিতীয় স্থানে । শুরুতেই বক্সে দিপেন্দু হাতে বল লাগানোয় পেনাল্টি পায় নর্থইস্ট । পেনাল্টি থেকে হাইল্যান্ডারদের এগিয়ে দেন টমি জুরিচ । তারপরই কেমন যেন ছন্নছাড়া হয়ে গেল মোহনবাগান । বোঝা গেল আগের দিন হাবাস কেন সূচি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন । কেন এত ক্লান্তির কথা বলেছিলেন । গোটা টিমটাই ক্লান্ত । ফিটনেস ও গতির অভাব । মাঝমাঠে নর্থইস্ট এত ফাঁকা জায়গা পেয়ে গেল তার কারণ এগুলোই ।
তবু ম্যাচটা মোহনবাগান জিতল জনি কাউকোর জন্য । ৪টি গোলের ৩টি তাঁর অ্যাসিস্ট থেকে প্রথমার্ধের ইনজুরি টাইমে চুড়ান্ত নাটক । প্রথমে কাউকোর পাস থেকে লিস্টন ১-১ করলেন । পরের মুহূর্তেই কাউকোর কাছ থেকে বল পেয়ে মোহনবাগানকে ২-১-এ এগিয়ে দিলেন জেসন কামিন্স ।
নাটক তখন বাকি ছিল বুঝিয়ে দিলেন জুরিচ । দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল করে সমতায় ফিরিয়ে দিলেন নর্থইস্টকে । লিস্টন হয়ে কামিন্স থেকে বল পেয়ে মোহনবাগানকে ফের এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস । আর শেষ কাজটা অনবদ্য পাসে সহালকে দিয়ে গোল করিয়ে সেরে ফেলেন সেই জনি কাউকো । ম্যাচ জিতলেন । দু নম্বরে উঠলেন । তবুও ক্লান্তি এবং ফিটনেস নিয়ে উদ্বেগ থেকেই গেল হাবাসের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

