স্কুলে কেন সরস্বতী পুজো হয়নি সেই প্রশ্ন তুলতেই প্রধান শিক্ষক অভিভাবকদের দিকে তেড়ে যান! এমনটাই অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত মালীরধার এফ পি স্কুলে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্যানিং থানার অন্তর্গত মালীরধার গ্রামে।
গ্রামবাসীদের আরও অভিযোগ প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। স্কুলে পড়াশোনা ঠিকমতো হয় না। মিড ডে মিল ঠিকমতো খাওয়ানো যেমন হয় না তেমনি স্কুলে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শৌচাগার থেকে শুরু করে পানীয় জলের অভাব রয়েছে স্কুলে। এই সমস্ত অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও গ্রামবাসীদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক স্বপন বরকন্দাজ। তবে তিনি অসুস্থ থাকার কারণে সরস্বতী পুজো করতে পারেননি বলে তা জানিয়েছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

