শরীরে বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন, কোন্নগরে শিশুর ভয়ঙ্কর মৃত্যু!

রক্তাক্ত অবস্থায় এক শিশুর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার কোন্নগরে। শুক্রবার রাতে হুগলির কোন্নগরের আদর্শ নগর এলাকার ঘটনা। চতুর্থ শ্রেণীর ওই ছাত্রের নাম স্নেহাংশু শর্মা বয়স মাত্র ৮ বছর।

শুক্রবার রাতে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় চতুর্থ শ্রেণীর স্কুলছাত্র শ্রেয়াংশু শর্মার দেহ। শিশুর বাবা-মা কর্মসূত্রে বাইরে ছিলেন। প্রতিবেশীদের মারফত খবর পেয়ে বাড়ি ফিরে ছেলের নিথর দেহ দেখেন তাঁরা। পাশের বাড়ির খুঁড়তেতো দিদি তার ঘরে ঢুকলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শ্রেয়াংশু। দেহের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন।

শিশুটিকে তৎক্ষণাৎ হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কে বা কারা শিশুর খুনি তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

হিন্দ মোটরের ছাত্র খুনের ঘটনায় ফরেনসিক তদন্ত হবে, জানালেন চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। শুক্রবার রাতে কোন্নগরের আদর্শনগর এলাকায় নৃশংস ভাবে খুন হয় চতুর্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মা(৮), তার দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

তার বাবা জানান ছুরি, ইট, মূর্তি দিয়ে মারা হয়েছে তার ছেলেকে। ছেলেটি তখন বাড়িতে একলাই ছিল। কয়েকদিন আগে স্কুলের এক অন্য ছাত্রের সাথে একটা বিবাদ হয়েছিল বলে দাবি তার বাবার। এই ঘটনায় কে বা কারা জড়িত এখনও পরিষ্কার নয়, পুলিশের তদন্তকারী আধিকারিকরা তদন্ত চালাচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube