
রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলির ট্রায়ালের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওই মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর করতে চেয়ে সিবিআইয়ের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল। তার ভিত্তিতেই এই স্থগিতাদেশ।
তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি, পশ্চিমবঙ্গে এই মামলায় যুক্ত অফিসার, সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। তাই ভিন্রাজ্যে মামলা স্থানান্তর করা প্রয়োজন। তাদের বক্তব্য, ২০২১ সালের ১২ জুলাই জাতীয় মানবাধিকার কমিশনও অন্য রাজ্যে মামলার শুনানির জন্য সুপারিশ করেছিল।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল বৃহস্পতিবার এই মামলা নিয়ে বক্তব্য জানাতে গিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে।শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্য পুলিশের ডিজিকে এ বিষয়ে ব্যক্তিগত ভাবে আদালতে হলফনামা দাখিল করতে হবে। প্রসঙ্গত, ২০২১ সালের ভোটের পরে ভোট পরবর্তী হিংসার মামলাগুলির কলকাতা-সহ বিভিন্ন জেলার বিশেষ সিবিআই আদালতে ট্রায়াল চলছে। আগামী ১১ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

