
কলকতা লেদার কমপ্লেক্সের এক নম্বর গেটে লেদার কমপ্লেক্সের শ্রমিক ও ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা।ঘটনাস্থলে লাঠি হাতে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকালে লেদার কমপ্লেক্স এক নম্বর গেটের মুখে দাঁড়িয়ে কেন লেদার কমপ্লেক্স এর বাস শ্রমিক তুলছে তাই নিয়ে ভ্যানচালকরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে প্রথমে বাদানুবাদ শুরু হয়। পরে বাসচালকদের বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকি যাত্রীরা প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন শ্রমিক বাস যাত্রীরা।
ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ভ্যান চালকদের অভিযোগ রাস্তায় মুখ থেকে যাত্রী তোলায় যানযটের সমস্যা হচ্ছে। তার প্রতিবাদ করায় এই ঘটনায়। আমাদের বিরুদ্ধে ওঠে মারধরের ঘটনা মিথ্যা। এলাকায় পুলিশ মোতায়েন আছে। দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ জানাতে গিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

