উত্তপ্ত সন্দেশখালি। দফায় দফায় বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালিতে। এরই মাঝে কটাক্ষ পাল্টা কটাক্ষে চড়ছে রাজনৈতিক পারদও।
“শুভেন্দুকে উচিত গাছে বেঁধে রাখা,আর বাঁধা অবস্থায় যেন ওকে নিয়ে গিয়ে সাগারদ্বীপে পুলিশ ফেলে আসে”-সন্দেশখালি নিয়ে শুভেন্দুর মন্তব্যের পালটা মন্তব্য কুণাল ঘোষের।
সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য। সেই সন্দেশখালি নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দুকে উচিত গাছে বেঁধে রাখা,আর বাঁধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে সাগারদ্বীপে পুলিশ ফেলে আসে।” সোমবার তমলুকের নিমতৌড়িতে মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করা হয়। সেখানেই সন্দেশখালি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন কুণাল ঘোষ। পাশাপাশি তিনি বলেন, সন্দেশখালি শান্ত রয়েছে। কিছু রাজনৈতিক নেতারা এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। ঘটনায় যারা দোষী তাদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করছে পুলিশ। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সাংবাদিক বৈঠকের প্রসঙ্গে বলেন, সন্দেশখলি নিয়ে বলছেন, মনিপুর সহ অন্যান্য রাজ্যের ঘটনা নিয়ে কিছুতো বলেননি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

