বাংলার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে রঞ্জি ট্রফির ম্যাচে বড় রানের লক্ষ্যেই এগোচ্ছে কেরল । প্রথম দিনের শেষে তাঁদের সংগ্রহ ৪ উইকেটে হারিয়ে ২৬৪ রান । দক্ষিণের দলটির হয়ে শতরান পূর্ণ করেন সচিন ববি । ১১০ রানে অপরাজিত থাকেন তিনি । ২২০ বল খেলে এই রান করেন সচিন । তাঁকে যোগ্য সহযোগিতা করেন অক্ষয় চন্দন । দিনের শেষে তিনিও অপরাজিত থাকেন ৭৬ রানে ।
বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন । মাত্র ৮ রানে শাহবাজ আহমেদের বলে মনোজের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরেন তিনি । লক্ষীর দলের হয়ে বাকি তিনটি উইকেট দখল করেন সূরয সিন্ধু জয়সওয়াল, আকাশদীপ এবং অঙ্কিত মিশ্র ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

