বিরাট দ্বিতীয়বার বাবা হচ্ছেন? ভুল শুধরে নিয়ে কী বললেন ডিভিলিয়ার্স?

সপ্তাহখানেক আগে এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে। বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধু ডিভিলিয়ার্সের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও প্রশ্নও ওঠেনি। সত্যি বলেই ভেবে নিয়েছিলেন সকলে। কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই পুরোপুরি ভোলবদল প্রোটিয়া তারকার।

নিজের মন্তব্য থেকে সম্পূর্ণ সরে এলেন ডিভিলিয়ার্স। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আগের করা বক্তব্যের থেকে সরে এসেছেন এবি ডিভিলিয়ার্স। এমনকী ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। ডিভিলিয়ার্স বলেছেন, “আমি কয়েক দিন আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দ্বিতীয়বা বাবা-মা হওয়া নিয়ে ভুল তথ্য দিয়ে ফেলেছিলাম। যেটা আমার করা একদমই উচিৎ হয়নি। আমি বড় একটা ভুল করে ফেলেছি। ক্ষমাপ্রার্থী।”

এর পাশাপাশি এবি ডিভিলায়ার্স বলেছিলেন,”কোহলি এখন পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। এর বাইরে কেউ জানে না কী হচ্ছে। আমি শুধু এটুকুই বলতে পারি যে কারণে বিরাট ছুটি নিয়ে থাকুক ও আরও শক্তিশালী ও তরতাজা হয়ে মাঠে ফিরুক। আমি কোহিলর পরিবারকে শুভেচ্ছা জানাতে চাই। বিরাট-অনুষ্কার পরিবারের ভাল হোক।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube