ইংল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত গোটা সিরিজেই নেই বিরাট কোহলি । ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টে বিরাট খেলবেন না বলে সিরিজ শুরুর আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড । দ্বিতীয় টেস্ট শেষ হতেই বিরাটকে নিয়ে ফের জল্পনা শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে । বুধবার রাতেই জানা গিয়েছিল তৃতীয় টেস্টেও থাকছেন না বিরাট ।
এই পরিস্থিতিতে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, অনেকদিন আগে থেকেই ফেব্রুয়ারির মাঝখান থেকে ছুটির জন্য বোর্ডের কাছে আবেদন জানিয়ে রেখেছিলেন বিরাট । সিরিজ শুরুর তিন দিন আগে প্রথম দুই টেস্টেও না খেলার কথা জানান তিনি ।
যদিও অধিনায়ক রোহিত এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই কোহলি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন সেই বোর্ড কর্তা । পাশাপাশি স্ত্রী অনুস্কাকে নিয়ে এই মুহূর্তে বিরাট লন্ডনে রয়েছেন বলেও সুত্র মারফৎ খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

