ইস্টবেঙ্গলের অনুশীলনে খাবরা

ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন হরমনজ্যোৎ সিং খাবরা । ৪ ডিসেম্বর ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গুরুতর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি । চোট সারাতে ফিরে গিয়েছিলেন চণ্ডীগড়ে নিজের বাড়িতে । সেখানেই মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছিলেন খাবরা ।

সামনে আরও একটা নর্থইস্ট ম্যাচ । তার আগেই দলের সঙ্গে যোগ দিলেন হরমনজ্যোৎ সিং খাবরা । যদিও শনিবারের ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই । বুধবার অনুশীলনে যোগ দিলেও দলের সঙ্গে অনুশীলন করেননি লাল হলুদের এই রাইট ব্যাক । এদিন ফিজিকাল ট্রেনিংয়েই জোর দিতে দেখা গেল তাঁকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube