এসএসসি মামলায় বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন কল্যাণ । একযোগে এসএসসি মামলায় ডিভিশন বেঞ্চের আচরণ নিয়েও কটাক্ষ কল্যাণের । হাইকোর্টে বিচারপতিদের বেনজির সংঘাতের পর হস্তক্ষেপ করতে বাধ্য হয় দেশের শীর্ষ আদালত । তারপরেই হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় ডিভিশন বেঞ্চে । এবার, ডিভিশন বেঞ্চ নিয়েও অনাস্থা বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।
“বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতই হুবহু আচরণ করছে ডিভিশন বেঞ্চ” অভিযোগ বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আরও বললেন কল্যাণ, “পার্থক্য শুধু একটাই জায়গায়, বিচারপতি গাঙ্গুলি সময় বেঁধে দিয়ে গ্রেফতার করতে বলতেন, ডিভিশন বেঞ্চ সেটা বলছে না।”
সিঙ্গেল বেঞ্চে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিবিআই যা বলত সেটাই শোনা হত। এখানেও তাই হচ্ছে। যদি আগে জানতাম যে এভাবে শুনানি পরিচালিত হবে তাহলে আমি এই মামলায় দাঁড়াতাম না” অভিযোগ বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
যদি এই ডিভিশন বেঞ্চ মনে করে যে সম্পূর্ন বিচারপ্রক্রিয়া ( ট্রায়াল) এখানে হবে তাহলে আমরাও তদন্তকারী আধিকারিককে এখানে জিজ্ঞাসাবাদ করতে চাই” বললেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০১৬র নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নিজেদের সার্ভারে উপলব্ধ তথ্য আদালতে জমা দিল স্কুল সার্ভিস কমিশন। গাজিয়াবাদ থেকে প্রাপ্ত তথ্য এবং তিনটি হার্ড ডিস্ক আদালতে পেশ করল সিবিআই। এই হার্ড ডিস্কের মধ্যে ৫০ লাখ পৃষ্ঠা রয়েছে, জানিয়েছে সিবিআই। “এই হার্ড ডিস্ক গুলি হায়দ্রাবাদ থেকে আমাদের কাছে ফেরত এসেছে।
আমরা এগুলিকে অন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাবো” সিবিআই জানিয়েছে ।
হার্ড ডিস্ক নিয়ে সিবিআইয়ের সংযোজন, “এগুলি সিল করা আছে। খুলতে গেলে বিকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র আদালতের নির্দেশে আমরা এগুলি আদালতে পেশ করেছি ।”
– বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, ” সিবিআই এর এই অবস্থানের আমরা বিরোধিতা করছি।” আগামী ১৯ শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

