সন্তানকে খুন করে আত্মঘাতী মা!

চার বছরের ছেলেকে মেরে আত্মঘাতী হলেন এক মা । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে । পুলিশের হেফাজতে স্বামী শুভঙ্কর অধিকারী ।

সূত্র মারফত জানা যায়, শুভঙ্কর অধিকারী তাঁর স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী ওরফে প্রিয়াঙ্কার সঙ্গে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় অশান্তি করত । রবিবার তা চরমে উঠলে শুভঙ্করের স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী তার বছর চারেকের ছেলেকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করেন । এরপর তিনি নিজেও আত্মঘাতী হন বলে জানা যায় ।

খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে মা ও শিশুর নিথর দেহকে উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে যান । সেখানে তাঁদের নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । কী কারণে ছেলে ও মা আত্মঘাতী হল তা পুলিশকে এখন ভাবাচ্ছে । হত্যা না আত্মঘাতী তার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ । ইতিমধ্যে মৃত বিশ্বমিত্রা অধিকারীর স্বামী শুভঙ্কর অধিকারীকে পুলিশ আটক করেছে বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube