রাজ্য পুলিশের তদন্তে খুশি নয় ইডি, মামলা দেওয়া হোক সিবিআইকে! আদালতে এমনই আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

রেশনে দুর্নীতি সংক্রান্ত রাজ্য পুলিশের দায়ের করা সব ক’টি মামলা এবার সিবিআই-কে দিয়ে তদন্ত করান হোক, হাইকোর্টে এমনই আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টে ইডির আবেদন, রেশন দুর্নীতিতে আটা বিলি ও চাল কেনা সংক্রান্ত রাজ্য পুলিশের দায়ের করা মামলাগুলির তদন্তভার তুলে দেওয়া হোক সিবিআই-এর হাতে।

২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত রেশন দুর্নীতি নিয়ে রাজ্যের তরফে ৬ টি FIR করা হয়েছিল। এই সমস্ত মামলার তদন্ত তুলে দেওয়া হোক সিবিআইকেএমনই আবেদন আদালতে আবেদন ইডির। রেশন দুর্নীতি নিয়ে রাজ্যের তদন্ত এক তরফা হয়েছে। রেশন বণ্টন ও ধান কেনার ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, এমনই অভিযোগ এনে হাইকোর্টে আবেদনপত্র দিয়েছে ইডি।

রাজনৈতিক ব্যক্তিত্ব ও মন্ত্রী জড়িত থাকার কারণে উপযুক্ত নথি ও তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও তদন্ত বন্ধ করা হয়েছিল। আবেদনে অভিযোগ ইডির। মামলাগুলির কী অগ্রগতি হয়েছে এবং যাঁরা যুক্ত রয়েছেন অভিযোগ, সেই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠিও দেওয়া হয়েছিল বলে দাবি ইডির। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি বলেই জানাচ্ছে ইডি। এমন অবস্থায় ইডির তরফে দাবি করা হচ্ছে, রাজ্যের তদন্তকারী সংস্থা এই দুর্নীতির তদন্ত করতে ব্যর্থ হয়েছে। তাই তারা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে পুনরায় ওই ছয়টি মামলার তদন্ত করাতে চাইছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube