গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানদের পাশাপাশি স্বামীদেরও দেওয়া হবে পঞ্চায়েতের পাঠ। এই মর্মে জারি করা সরকারি নির্দেশিকায় সরব বিরোধীরা।
পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, আগামী ৫ থেকে ১০ই ফেব্রুয়ারি তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দফতরে জেলার মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানদের সঙ্গে তাঁদের স্বামীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। পূর্ব মেদিনীপুর জেলার ১৩৮টি মহিলা প্রধান সহ তাদের স্বামীদের দুদিনের এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই নয়া নির্দেশিকা জারি হতেই তাই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতার জেলায় জেলা প্রশাসনের তরফে জারি করা এহেন নির্দেশিকা নিয়ে সরাসরি সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন বিজেপি সহ অন্যান্য বিরোধী দল। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশীষ মণ্ডলের অভিযোগ, এই ব্যবস্থা যদি হয় তাহলে মহিলা সংরক্ষিত করার কী মানে হয়। আসলে ঘুরিয়ে তৃণমূল নেতাদের তোলাবাজি,কাটমানি খাওয়ার লাইসেন্স দেওয়া হচ্ছে।
সিপিএমের নেতা পরিতোষ প্রামাণিকের দাবি এই ধরনের সিদ্ধান্ত মহিলাদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মহিলা পঞ্চায়েত প্রধানদের কাজের সুবিধা। হবে। বিরোধীরা সব কাজেরই বিরোধিতা ছাড়া আর কিছুই করতে জানে না।
তবে মহিলা গ্রামপঞ্চায়েত প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ দেওয়ার অর্থ হল, মহিলাদের ক্ষমতা সম্পর্কে তাদের স্বামীদেরও স্বচ্ছ ধারণা তৈরী করে দেওয়া, এমনটাই বলছেন জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক। তবে এই ট্রেনিংয়ের ফলে কতটা পঞ্চায়েতের কাজে সুবিধে হবে, নাকি মহিলাদের পাশাপাশি তাদের স্বামীরাও খবরদারির সুযোগ পাবে সেটা সময় বলবে।
ক্যামেরায় রঞ্জিত ঘাঁটা
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

