।। সায়ন্তন মুখার্জি ।।
শুক্রবার শুরু ভারত ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট । হায়দরাবাদে প্রথম টেস্টে স্পিন সহায়ক পিচে প্রথম ইনিংসে ১৯০ রানে এগিয়ে থাকলে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে রহিতেরে ভারতকে ।
সেই ব্যর্থতা ভুলে ভাইজাগ টেস্টে ঘুরে দাড়াতে মরিয়া রাহুল দ্রাবিড়ের দল । তবে দ্বিতীয় টেস্টের আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন কেএল রাহুল । তাঁর জায়গায় বিশাখাপত্তনামে অভিষেক হতে পারে রজত পাতিদারের । নেই জাদেজাও । তাঁর জায়গায় সম্ভবত দেখা যেতে চলেছে কুলদীপ যাদবকে । শিবিরে ডাক পেলেও সরফরাজ ওয়াশিংটনদের প্রথম একাদশে খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ ।
চোটের ধাক্কা ইংল্যান্ড শিবিরেও । দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন জ্যাক লিচ । তাঁর পরিবর্তে অভিষেক হতে চলেছে শয়েব বসিরের । প্রথম একাদশে ফিরছেন অ্যান্ডারসনও ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

