মা সুস্থই আছেন । বুধবার সামাজিক মাধ্যমে মা সরোজ কোহলির সুস্থ থাকার খবর জানান বিরাটের দাদা বিকাশ কোহলি । তিনি লেখেন, মায়ের শরীর খারাপ নিয়ে যে হবর প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন । সুস্থই আছেন মা । পাশাপাশি সত্যতা যাচাই না করে খবর প্রকাশ করায় ক্ষুব্ধ বিরাটের দাদা ।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না বলে ছুটি নিয়েছেন বিরাট কোহলি । প্রথমে মনে করা হয়েছিল মায়ের অসুস্থতার কারণেই দলের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কিং কোহলি । তবে বিকাশ কোহলির এই পোস্টের পর বিরাটের ছুটি নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

