কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু!

মহেশতলায় প্রকাশ্যে এল এক বেসরকারি কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা । বৃহস্পতিবারের এই ঘটনায় মহেশতলা থানার পুলিশ তদন্তে নামে ।

মহেশতলা একটি বেসরকারি কলেজের কম্পিউটার সাইন্স এর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু । জানা যায় মৃত ওই ছাত্রের নাম অর্চিমান সামন্ত । সে বাঁকুড়া জেলার বাসিন্দা বলেই জানা যায় ।

এদিনের ঘটনায় জানা যায় মহেশতলার দৌলতপুর এলাকায় কলেজের কাছেই একটি বাড়িতে তিনজন ছাত্র মিলে ভাড়া থাকত । আজ, বৃহস্পতিবার তাদের মধ্যেই একজন ঘরে ঢুকে দেখতে পান পড়ে রয়েছে অর্চিমান সামন্ত ।

এরপর তাঁকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তবে কী কারণে এই ঘটনা ঘটল তা জানতে এই বিষয় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube