জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় দলে কোন পরিবর্তন করছে না মোহনবাগান সুপার জায়ান্ট । হাবাসের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত । যারা আছেন তাঁদের নিয়েই ছক কষছেন বাগানের নয়া স্প্যানিশ কোচ ।
মাঝে শোনা গিয়েছিল একাধিক ফুটবলারের সঙ্গে যোগাযোগ করছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট । উঠে এসেছিল তারকা ডিফেন্ডার চিঙ্গলেনসানার নাম । তাঁকে নেওয়ার ব্যাপারে আগেই আগ্রহ হারিয়েছিল মোহনবাগান । ইতিমধ্যেই সানা বেঙ্গালুরু এফসিতে সই করে দিয়েছেন ।
এদিকে জল্পনা শুরু হয়েছিল হুগো বুমোসকে নিয়েও । শোনা গিয়েছিল তাঁকেও ছেড়ে দিতে পারে গঙ্গাপাড়ের ক্লাব । তবে সেই জল্পনা জল্পনাই থেকে যাচ্ছে । ফিট হয়ে গিয়েছেন আনোয়ার, সাহালরা । কাজেই সমস্যা মিটে যাবে, দলও ছন্দে ফিরবে বলেই আশা সবুজ মেরুন থিঙ্কট্যাঙ্কের । তাই আপাতত কোন পরিবর্তন নয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

