নিঃশব্দে এগোচ্ছেন হাবাস

প্রতিপক্ষ কোচ কার্লেস কুয়াদ্রাতকে নিয়ে যখন তুমুল আলোচনা, তিনি যখন ইস্টবেঙ্গলকে সাফল্যের আলোয় তুলে নিয়ে এসেছেন, তখন আন্তেনিও লোপেজ হাবাস নিঃশব্দে ঘুঁটি সাজিয়ে চলেছেন ।

মোহনবাগানের দ্বিতীয় ইনিংসে ডার্বিতেই তিনি প্রথমবার বেঞ্চে বসবেন । আর তিন দিন পরেই ডার্বি । হাবাসের প্রথম পরীক্ষাটাই বেশ কঠিন । এই মরসুমে ডার্বির চরিত্র বদলে গিয়েছে । গত চার পাঁচ বছরের মতো আর এগিয়ে থেকে শুরু করছে না মোহনবাগান । বরং এবার ডার্বির চাপ তাঁদের উপরই বেশি ।

এই মরসুমে ডার্বিতে ২-১ ম্যাচে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল । সুপার কাপে জিতে আত্মবিশ্বাসের চূড়ায় । অন্যদিকে বেশ কয়েকটি ম্যাচে ব্যাকফুটে মোহনবাগান সুপার জায়ান্ট । তবে তাঁদের জন্য সুখবর আনোয়ার ও সাহাল পুরো ফিট হয়ে দলের সঙ্গে অনুশীলন করছেন ।

মোহনবাগানকে পুরনো জায়গায় ফেরানোর চ্যালেঞ্জ নিয়েই কাজ শুরু করেছেন হাবাস । ধুরন্ধর কোচ, তুখোর ট্যাকটিশিয়ন । ডার্বির রঙ আবার বদলে দিতে পারবেন কি ? পারবেন কি মোহনবাগানকে চেনা ছন্দে ফেরাতে ? নিঃশব্দে কাজ করে চলেছেন আইএসএল জয়ী কোচ । হাবাস বনাম কুয়াদ্রাত- একটা দুর্দান্ত স্ট্র্যাটেজির লড়াই দেখতে চলেছে শনিবারের ডার্বি ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube