এবার যৌন হেনস্থার শিকার হলেন ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার কথা জানান ১৮ বছরের দাবাড়ু। সেখানে তিনি লেখেন, সম্প্রতি তিনি নেদারল্যান্ডসে আয়োজিত টাটা স্টিল মাস্টার্স চেস প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিলেন। সেই প্রতিযোগিতার মাঝেই বেশ কিছু দর্শক তাঁকে যৌন হেনস্থা করার চেষ্টা করেন। কেন বার বার মহিলারা এই ঘটনার শিকার হন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নেদারল্যান্ডসে একটি প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ। সেই প্রতিযোগিতা শেষ হতেই দর্শকের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি। সদ্য ১৮ বছর বয়স পার করেছেন দিব্যা। কিন্তু তাঁর অভিযোগ, খেলা নয়, তাঁর রূপ নিয়ে বেশি মত্ত দর্শকেরা। দিব্যার মোদ্দা কথা, মহিলা খেলোয়াড় মানেই তাঁর খেলা নয়, চর্চিত হয় তাঁর যৌন আবেদন।
প্রতিযোগিতা শেষ হতেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন দিব্যা। তরুণ দাবাড়ু বলেন, “আমি অনেক দিন ধরেই এই বিষয় নিয়ে কথা বলব ভাবছিলাম। অপেক্ষা করছিলাম এই প্রতিযোগিতাটা শেষ হওয়ার। অনেকেই আমাকে বলেছেন এবং আমি নিজেও দেখেছি কী ভাবে মহিলা দাবাড়ুদের খেলাকে গুরুত্বহীন ভাবে দেখা হয়। আমাদের কেমন দেখতে সেটা দর্শকের কাছে বেশি আলোচনার বিষয় হয়ে যায়।”

- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

