আলো ফোটার আগেই বাইশ গজে সরফরাজ । ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স তবুও এতদিন শিকে ছেঁড়েনি । জাতীয় দলের দরজা খোলেনি তাঁর জন্য । অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে জাতীয় দল থেকে ডাক পড়েছে সরফরাজের ।
এরপর ভারতীয় দলে লাল বলের ক্রিকেটে অভিষেকের জন্য মুখিয়ে রয়েছেন মুম্বইয়ের এই তারকা ব্যাটার । কোনও খামতি রাখছেন না অনুশীলনে । তাই ত মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই তিনি ছুটলেন অনুশীলনে । সামাজিক মাধ্যমে নিজেই সেই ছবি শেয়ার করেছেন সরফরাজ । ছেলে জাতীয় দলে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত বাবা নওশাদ খান ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

