সাইফার মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সহ প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের আদালত । রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই মামলার শুনানি ছিল । এজলাসে এমনই রায় দেয় পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত ।
কূটনৈতিক তথ্য ফাঁস করার অভিযোগে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত মোহম্মদ এই রায় দেন মঙ্গলবার । প্রাক্তন প্রধানমন্ত্রী অবশ্য পরবর্তীকালে উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে জানা যাচ্ছে ।
প্রসঙ্গত জানা যায়, ২০২২ সালে ইমরান খানের বিরুদ্ধে কূটনৈতিক তথ্য ফাস করার অভিযোগ ওঠে । জানা যায় সেই সময় আমেরিকায় পাকিস্তানের দূতাবাস থেকে একটি কূটনৈতিক বেতার বা “সাইফার” পাঠানো হয়েছিল । পরবর্তীকালে ইমরান খানের বিরুদ্ধে সেই তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ আনা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

