দুই বিচারপতির বেনজির সংঘাতে ‘সুপ্রিম’ হস্তক্ষেপ

শীর্ষ আদালতের নির্দেশে মেডিক্যাল কলেজের দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে সুপ্রিম কোর্টে স্থানান্তর করা হয় । মেডিক্যাল কলেজে ভর্তি দুর্নীতিতে সব মামলা সরল সুপ্রিম কোর্টে । ৩ সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে । সোমবার ৫ বিচারপতির বেঞ্চের এমনই নির্দেশ । কলকাতা হাইকোর্ট থেকে এই সংক্রান্ত সব মামলা সরিয়ে নেওয়া হয় ।

এদিন হাইকোর্টের বিচারপতির সম্পর্কে অভিযোগ তোলেন আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী অভিষেক মনু সিংভি । এজলাসে জানানো হয় সংরক্ষিত আসনের আরও কিছু পড়ুয়া সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করতে চান । এই বিষয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও এই ধরণের মামলা গ্রহন করছেন; ভবিষ্যতেও তিনি তা করতে পারেন ।

এদিন মেডিক্যাল সংক্রান্ত ভর্তি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বে ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ । ২ বিচারপতির মধ্যে নজিরবিহীন সংঘাত মামলায় মামলাকারী রাজ্য সরকার, সিবিআই উভয় পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । একই সঙ্গে আগামী ৩ সপ্তাহ বাদে মামলার পরবর্তী শুনানি বলেও জানা যায় ।

সোমবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করে দেন কোন মামলায় কোন বিচারপতি শুনানি করবেন । তাঁর থেকে সেই ক্ষমতা কেড়ে নেওয়া উচিত নয় বলেও মোট তাঁর ।মেডিক্যাল মামলায় আগামী তিন সপ্তাহের মধ্যে সব পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube