বছরের শুরুতেই দুঃসংবাদ । শনিবার চলে গেলেন বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার । দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ।
পরিচালক মৃণাল সেনের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে এসেছিলেন শ্রীলা । একদিন প্রতিদিন, শঙ্কর মুদি, অকালের সন্ধানে-র মতো ছবি দিয়ে এখনও দর্শকদের মনে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি ।
শনিবার দুপুরে টালিগঞ্জের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । জরায়ুর ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী । দু’বছরেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন তিনি । কেওড়াতলা মহাস্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় তাঁর । সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

