আবারও একটা শোক সংবাদ এল সুদীপার পরিবারে । শনিবার রাতে মাতৃহারা হলেন জনপ্রিয় সঞ্চালিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় । নিজের সব থী কাছের মানুশকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী ।
শনিবার নিজের বাড়িতে প্রয়াত হন অভিনেত্রীর মা দীপালি মুখোপাধ্যায় । প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর । দুই ছেলএ ও এক মেয়েকে রেখে চলে গেলেন তিনি
জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়ের মা দীপালি মুখোপাধ্যায় । গত বছর নিজের সামাজিক মাধ্যমে মায়ের অসুস্থতার কথা নিজের অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন । সকলকে নিজের মায়ের জন্যন প্রার্থনা করতে অনুরোধ করে তিনি জানিয়েছিলেন তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ।
পরবর্তীকালে সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর । একের পর এক ঝড় সামেলেছিলেন তিনি । প্রত্যেকবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি । তবে এইবার আর শেষ রক্ষা হল না । নিজের সামাজিক মাধ্যমে মায়ের মৃত্যু সংবাদ দিলেন অভিনেত্রী । মায়ের উদ্দেশ্যে লিখলেন “তবু মনে রেখ”-র দু’টি লাইন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

