নিউজটাইম ওয়েবডেস্ক : এবার করোনায় আক্রান্ত রাষ্ট্রসংঘের স্থায়ী কমিশনের ফিলিপিন্সের প্রতিনিধি। রাষ্ট্রসংঘের সদর দফতরে করোনার থাবা এই প্রথম। স্থায়ী কমিশনের ফিলিপিন্সের ভবনটি আপাতত অনির্দিষ্ট কালের জন্য লকডাউন করে রাখা হয়েছে। এবং এই ভবনের কর্মিদের সেল্ফ কোয়ারেন্টাইন থাকতে বলা হয়েছে, তাঁরা সকলেই তাঁদের বাড়ি থেকে কাজ করছেন। প্রত্যেককে অসুস্থতার কোনোরকম লক্ষণ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
আক্রান্তকে আইসোলেশনে রাখা হয়েছে, রাষ্ট্রসংঘের তরফ থেকে জানানো হয়েছে তিনি স্থিতিশীল আছেন। এই প্রতিনিধি গত ৯ই মার্চ যখন দফতরে আসেন তখন কোনোরকম লক্ষণ ছিলনা। ঠিক পরের দিন ১০ই মার্চ তাঁর শরীরে করোনার নানান উপসর্গ দেখা যায়। প্রথমে সাধারণ ফ্লু মনে করলেও, পরে পরীক্ষা করে নিশ্চিত করা হয় ঐ প্রতিনিধি নোভেল করোনা ভাইরাসে সংক্রামিত। অন্যদিকে ফিলিপিন্সের রাষ্ট্র প্রধান রডরিগো দুতের্তে ও আরও একজন উচ্চ পদস্থ সরকারী কর্মির নোভোল করোনা ভাইরাসের পরীক্ষ করা হবে। এঁরা দুজনই ইতিমধ্যেই একজন আক্রান্তের সংস্পর্শ্বে আসার ফলে হাউস কোয়ারেন্টাইনে আছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

