নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কের জেরে আগামী ৩১শে মার্চ পর্যন্ত ক্যাম্পাসে সমস্ত রকম কার্যকলাপ বন্ধ রাখলো দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। পঠন পাঠন ও পরীক্ষার সাথে সাথে যে কোনোরকম কনফারেন্স, সেমিনার বা ওয়ার্কশপ অর্থাৎ যে কোনো রকম জমায়েতের ওপরও দেওয়া হল নিষেধাজ্ঞা।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ প্রমোদ কুমারেরে তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয় যেখানে বলে হয়, “আগামী ৩১শে মার্চ ২০২০ পর্যন্ত জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয় প্রঙ্গনে পঠন-পাঠন, পরীক্ষা ও যে কোনো রকম জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হল। এই সময়ের মধ্যে কোনোরকম জমায়েতের সূচি থাকলে তা আপাতত স্থগিত রাখতে হবে।“ এছাড়াও জানানো হয়, এই সময়ে ছাত্র ছাত্রীদের মেসের ব্যবস্থা স্বআভাবিক থাকবে। রেজিস্ট্রার প্রমোদ কুমার বিশ্ববিদ্যালয়ের সকলকে কর্তৃপক্ষ দ্বারা নির্দেশিত নিয়মবিধি মেনে চলতে অনুরোধ করেছেন। তবে নিত্যদিনের দফতরের সমস্ত কাজ অব্যাহত থাকবে। সমস্ত কর্মচারীদের নিয়মমত কাজে যোগ দিতে হবে। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা উত্তোরোত্তর বাড়ছে। ইতিমধ্যেই শুধুমাত্র ভারতে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭৫। ইতিমধ্যেই কেরালাতে দেশের প্রথম মৃত্যু হয়েছে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

