বিচারপতির প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন

এসএসসি মামলায় নতুন আরটিআই (Right to Informatio) ঘিরে সরগরম এজলাস । আরটিআই-এর মাধ্যমে সদ্য হাতে পাওয়া ওএমআর আদালতে পেশ করেন নবম -দশমের এক চাকরি প্রার্থী। ওই আরটিআই-এর বয়ানে তো এসএসসি জানিয়েছে, তাদের ডেটাবেসে যে তথ্য আছে সেখান থেকেই এটা দেওয়া হয়েছে। তার মানে তাদের কাছে ওএমআর-এর কপি আছে। এটা তো কোথাও কোনও আদালতে এসএসসি বলেনি। এসএসসি জানিয়েছিল, সমস্ত নথি নাইসার কাছে রয়েছে, শুনানির সময় মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক।

বিচারপতির সংযোযন আর টি আই-এর বয়ানে ভুল রয়েছে। সিবিআই এর কাছ থেকে আমরা যে OMR এর স্ক্যান কপি পেয়েছিলাম সেখান থেকেই এই চাকরি প্রার্থীকে OMR দেওয়া হয়েছে। আর নম্বর আমাদের ডেটাবেসে ছিল। – জানাল এসএসসি আর কত ভুল করবেন ? ২০২৪ এ এসেও ভুল করছেন ? – এসএসসি কে প্রশ্ন বিচারপতির।

এই প্রসঙ্গেই নাম না করে এবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে বিচারপতি অভিজিৎ বন্দোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহাকে বিঁধলেন কল্যাণ বন্দোপাধ্যায়। তাঁর অভিযোগ, ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত ৭০ টি মামলায় এসএসসির হয়ে নিয়োগে সম্মতি দিয়ে তারপর বিচারপতি হয়েছেন। এই দুর্নীতির সিবিআই তদন্ত হবে না, আদালতে প্রশ্ন করেছেন তিনি। প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের বিচারপতি হওয়ার আগে এসএসসির আইনজীবী ছিলেন। তাঁর অভিযোগ, এই দুই বিচারপতি শুধুমাত্র বিকাশরঞ্জন ভট্টাচার্যর কথা শুনে রায় দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি খোঁজ নিয়ে দেখেছেন, এই দুজনেরই রাজনৈতিক পটভূমি রয়েছে।

“গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া সামগ্রী হায়দ্রাবাদ সিএফএসএল – এ পাঠানো হয়েছিল। তারা জানিয়েছে এই মুহূর্তে তারা সেগুলি পরীক্ষা করতে পারছেন না। তাই তারা ফেরত পাঠিয়েছে। সেগুলি আমরা কলকাতার সিএফএসএল এ পাঠাবো। আমাদের কাছে সেগুলির কার্যকরী প্রত্যয়িত কপি রয়েছে,” আদালতে জানাল সিবিআই। “আগামী ৫ ই ফেব্রুয়ারি সেগুলি আদালতে পেশ করুন।” সিবিআইকে নির্দেশ আদালতের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube