ভুয়ো ইমেলের পরে আরও সতর্ক কলকাতা পুলিশ

এই বছরের প্রজাতন্ত্র দিবসের আগে শহরের নিরাপত্তায় জোর নজর কলকাতা পুলিশের । কিছুদিন আগেই জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি ইমেল পেয়েছিল কলকাতা পুলিশ। তার পরেই সুরক্ষা আরও জোরদার করতে নড়ে বসেন পুলিশকর্তারা। পুলিশ সূত্রের জানা যাচ্ছে, শহরের স্পর্শকাতর এলাকাগুলি বিশেষ নজরে রাখার পাশাপাশি নজরদারি বাড়ানো হচ্ছে বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ঘন বসতিপূর্ণ এলাকাগুলিতে।

উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে ভূয়ো ইমেল কলকাতা পুলিশকে চিন্তায় ফেলেছিল । বোম মেরে উড়িয়ে দেওয়া হতে পারে কলকাতা জাদুঘর । সেই খবর পাওয়া মাত্র দ্রুত পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। দর্শকদের বার করে দিয়ে দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। যদিও কোনও বোমা মেলেনি। তবে ওই ঘটনার পরে আর ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। সেই কারণে প্রজাতন্ত্র দিবসের আগে বাড়তি সতর্ক লালবাজার। তাদের তরফে প্রতিটি থানাকে পাঠানো নির্দেশে বলা হয়েছে, শহরের বিশেষ কিছু জায়গার পাশাপাশি শপিং মল, জনবহুল স্থানগুলিতে বাড়াতে হবে নজরদারি। সেই সঙ্গে বিভিন্ন হোটেলে গত কয়েক দিনে কারা এসেছেন, আগামী কয়েক দিনে কাদের আসার কথা আছে সেই বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ। তাছাড়াও সামনেই লোকসভা নির্বাচন তার আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube