কলিঙ্গ সুপারকাপ এখন অতীত মোহনবাগানের কাছে । গঙ্গাপাড়ের ক্লাবের পরবর্তী লক্ষ্য হচ্ছে আইএসএল-এ ভাল ফল করা । সেই লক্ষ্য নিয়েই আগামী সোমবার থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রস্তুতি শুরু করতে চলেছেন অ্যান্তেনিও লোপেজ হাবাস । যারা আছেন তাঁদের নিয়েই অনুশীলন শুরু করবেন তিনি । সূত্রের খবর অনুশীলন হবে ক্লোজ ডোর ।
হাবাস সুপার কাপে গ্যালারিতে বসেই নোটবুকে তুলে নিয়েছেন দলের খামতিগুলো । এখনও অনুশীলনের মাধ্যমে সেই ঘাটতি মেটানোই তাঁর একমাত্র লক্য হবে তা আর বলার অপেক্ষা রাখে না । কেন না হাতে সময় বেশি নেই । ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আইএসএল-এর ডার্বি হওয়ার কথা রয়েছে । কাজেই এখন থেকে অনুশীলনে জোর দিতে চাইছেন হাবাস । সুপারকাপে জুনিয়র এবং বিদেশীদের উপর নির্ভর করে দল নামালেও আইএসএলে জাতীয় দলের শিবিরে থাকা খেলোওয়াড়দের পেয়ে যাবেন তিনি । ফলে শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে । তবে এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ বাগানের নব নিযুক্ত স্প্যানিশ বস । ডিফেডান্ডর আনোয়ার আলীকে এখনই চুড়ান্ত দলে পাবেন না তিনি । মনে করা হচ্ছে আনোয়ারের পুরো দমে মাঠে ফিরতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় হয়ে যাবে ।
পাশাপাশি ফিফার সেকেন্ড উইন্ডো খুলে যাওয়ায় শুরু হয়েছে দলবদলের জল্পনাও । শোনা যাচ্ছে দুই বিদেশী খেলোওয়াড়ের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নন টিম ম্যানেজমেন্ট । যার মধ্যে একজন ডিফেন্ডারও রয়েছেন । পাশাপাশি খোঁজ চলছে একজন আক্রমণ ভাগের এক খেলোয়াড়কে ছেড়ে দিয়ে মাঝমাঠে ব্লকার নিতে কর্তাদের কাছে আগ্রহ প্রকাশ করেছেন হাবাস । তবু নতুন ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে হাবাসের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিতে চান বাগান টিম ম্যানেজমেন্ট ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

